পূজামণ্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান নেত্রকোনা যুবদল নেতার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। নেত্রকোনা পৌর শহরের ৫৭টি পূজামণ্ডপে জোরেশোরে চলছে পূজা উদযাপনের প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রবিবার (৬ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানসহ ১২টি মন্দিরে সিসিটিভি ক্যামেরা প্রদান করেছেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।
এ সময় তিনি নেত্রকোনার সাতপাই কালীবাড়ী মন্দির, পালপাড়ায দুর্গামন্দির, সাতাই নদীরপাড় একতা সংঘ কালীমন্দির ও ছোট বাজার, বড় বাজার পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মতবিনিময় করেন। এ সময় কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবন ঘোষ, সাধারণ সম্পাদক লিটন কুমার পণ্ডিত ও কালীবাড়ীর প্রধান পুরোহিত অরুণ কুমার চক্রবর্তীসহ ভক্তরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি গাফফার ঠাকুর তুলন, নেত্রকোনা সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান শিপন, পৌর বিএনপি নেতা আফাজ উদ্দিন খান চন্দনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোনায় আমরা বিশৃঙ্খলা চাই না। জেলার সম্প্রতি মন্দির রক্ষায় বিএনপি-যুবদল সব সময় প্রস্তুত। কারো ষড়যন্ত্রে আমাদের সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না। বর্তমান সরকারও এ ব্যাপারে সচেষ্ট। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি তাৎক্ষণিক উপস্থিত হব এবং আন্তরিকভাবে আপনাদের সাথে থেকে আপনাদের সেবায় নিয়োজিত হব।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ