ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জমি কিনতে ব্যর্থ হয়ে ঘের কেটে মাছ বের করে দিলেন পাবনা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৫০

পাবনায় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘের কেটে মাছ বের করে দেয়ার অভিযোগ উঠেছে। পাবনার সদর উপজেলার মালিগাছায় দ্বিতীয়বারের মতো ঘেরের বাঁধ কেটে মাছ বের করে দেয়ার অভিযোগ উঠেছে সানাউল্লাহ খাঁ নামে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। এতে ভুক্তভোগী কয়েক লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। জমি কিনতে ব্যর্থ হয়ে ওই প্রকৌশলী এ পথ অবলম্বন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার লিখিত অভিযোগ দেয়ার ৭ দিনেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। গত ২ সেপ্টেম্বর দুপুরের দিকে উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাল্লাপুর জলাশয়ের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সানাউল্লাহ খাঁ আতাল্লাপুর এলাকার সিফাজ খাঁর ছেলে এবং চট্টগ্রামে বিদ্যুৎ বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।

ভুক্তভোগী মনিরুল ইসলামের অভিযোগ, গত ২৮ বছর ধরে ওই এলাকায় আমার বাবার কেনা আড়াই একর জমিতে মাছের খামার করে মাছ চাষ করে আসছি। কিন্তু সানাউল্লাহ খাঁ সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে প্রচুর অর্থসম্পদ অর্জন করেন এবং আমাদের জমি কেনার জন্য প্রস্তাব দেন। তাতে আমরা রাজি হইনি। এজন্য গত বছর জমি দখল করতে আমাদের মাছের ঘের কেটে ক্ষতিগ্রস্ত করেন। এ বিষয়ে কোর্টে মামলা চলমান। গত ২৮  সেপ্টেম্বর দ্বিতীয়বার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে আবারো আমাদের মাছের ঘের কেটে মাছ বের করে দিয়েছেন। আমরা এর উপযুক্ত বিচার চাই।

তবে ঘটনার সত্যতা স্বীকার করলেও নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে সানাউল্লাহ খাঁ বলেন, এটা একটা রতনাই নদী। গ্রামের সব মানুষজন ভেকু দিয়ে কাটছে। বিষয়টি নিয়ে আশপাশের গ্রামের মানুষগুলো ভালো বলতে পারবে। আমি যেহেতু সরকারি চাকরি করি, এজন্য আমার বিরুদ্ধে অভিযোগ করলে তার একটু সুবিধা হয়, এজন্য করেছে। এর আগে এ বিষয়ে পুলিশ নাকচ করলে তারা আমার বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আমি কোর্টে জবাব দিব।

এই রিপোর্ট লেখার সময় পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালামের সাথে যোগাযোগ করতে গেলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক