ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভেঙে পড়ল বেনাপোল পৌর বাস টার্মিনালের সীমানা প্রাচীর


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৪:৫২

দেশের সর্ববৃহৎ বেনাপোল পৌরসভার নবনির্মিত বাস টার্মিনাল নির্মাণে ঠিকদারি প্রতিষ্ঠান কর্তৃক নিন্মমানের বালু, সিমেন্ট ও ইট ব্যবহার করায় ৭ বছরের মাথায় ভেঙে পড়ল টার্মিনালের সীমানা প্রাচীরের দক্ষিণ পাশের অংশ। পৌরসভার অব্যবস্থপনা ও তদারকির অভাবে জনসাধারণের ট্যাক্সের টাকায় নির্মিত টার্মিনালটি পুরোদমে চালুর পূর্বেই সীমানা প্রাচীর ভেঙে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়েছে।

এ দ্বায় কার- জানতে চেয়ে তারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলে দুর্নীতিতে জড়িত বেনাপোল পৌরসভার তৎকালীন মেয়র, প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সচিবের শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, লোকালয়ের বাইরে ফাঁকা মাঠে নির্মাণকাজ চলায় ২ নাম্বার ইট, চিকন রড, ধুলাযুক্ত বালু দিয়ে বিল্ডিং ও বাউন্ডারি নির্মাণের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে নির্মাণাধীন ভবনের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। বেনাপোল পৌরসভার আওতাধীন কাগজপুকুর এলাকায় ৫ কোটি ৮০ লাখ টাকায় ৫ একর জমি অধিগ্রহণপূর্বক পৌরবাসীকে যানযটের কবল হতে রক্ষার জন্য বেনাপোল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনালের ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়।

বেনাপোল পৌরসভা সূত্রে জানা যায়, ঝিনাইদাহ জেলার কাজী মাহাবুর রহমান নামে ঠিকাদার উক্ত প্রকল্পের নির্মাণকাজ শুরু করেন ২০১৭ সালে। শেষ হয় ২০১৮ সালের শেষের দিকে। নির্মাণকাজের তদারকি করেন পৌরসভার ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সহকারী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

নির্মাণাধীন প্রাচীর ধসে পড়ার বিষয়ে চলমান সময়ের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, বাউন্ডারির পেছন থেকে মাটি কেটে এলাকাবাসী মাছ চাষ করায় প্রাচীর ধসে পড়েছে। পেছনে রেলের সম্পত্তি, তাই পৌর কর্তৃপক্ষ এলাকাবাসীকে মাটি কাটতে দেবে কেন- এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

বেনাপোল পৌর বাস টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে পড়ছে জানিয়ে কী পদক্ষেপ নিয়েছেন জানতে চাইলে বেনাপোল পৌরসভার প্রশাসক শার্শা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবগত হয়ে ইতোমধ্যেই বেনাপোল পৌরসভার প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি ভেঙে পড়ার কারণ জানিয়ে রিপোর্ট দিতে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, জরুরিভিত্তিতে বাস টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করে জনগণের টাকার সদ্ব্যবহার করার।

T.A.S / জামান

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন