ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কোটালীপাড়ায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৭:৫৪

সারাদেশের ন‍্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি এবং বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, চৌধুরী সুলতান মাহমুদ কালু, সমর চাঁদ মৃধা খোকন, চেয়ারম্যান তুষার মধু, ইউপি সচিব রমনি রায়, মলয় হালদার, কাজী বাহাউদ্দীন, সাধন চন্দ্র মজুমদার, সজীব মণ্ডল, মোহাম্মদ হান্নান, রফিকুল ইসলাম, সু্ব্রত ভক্ত, লিপিকা ধরাম, ইউপি সদস্য অমল মধুসহ অন্য সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশ এবং সাংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন,  জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে। সঠিক তথ্য পরিবেশনেই দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যুর সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিকভাবে বাস্তবায়নের সহায়তা করবে মর্মে তিনি মন্তব্য করেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ঘোষণা করে সরকার।

জানা গেছে, ১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন-সংক্রান্ত আইন জারি করে। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্ম নিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়।

জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪-এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

T.A.S / জামান

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ও স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

রায়গঞ্জে চাল কল মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মালিক ও শ্রমিকদের মানববন্ধন

কালাইয়ে ব্র্যাক ও রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

বাসি মাংস সংরক্ষণ, বেশি দামে পানি-চিপস: দুই প্রতিষ্ঠানের জরিমানা

কালীপুর-বৈলছড়ির আন্দোলনকে ‘নাশকতা’ বলা চাটগামী ‘জুলাই শহীদ দিবস’-এর অতিথি!

ঘোড়াঘাটে ওসমান পুর উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় এ দায় কার?

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জনের মাঝে টুলবক্স, ছাতা ও জুতা মেরামতের সামগ্রী বিতরণ

ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে

নবীগঞ্জে গয়াহরি শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত