ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুরদ্ধে মামলা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১১:৫১

বরিশালের বাকেরগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে পৌর এলাকার বাসিন্দা মোহাম্মাদ ফজলুর রহমান মোল্লা বাকেরগঞ্জ থানায় এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- রংঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বশির উদ্দিন সিকদার, মো. হাবিবুর রহমান বাবুল বিশ্বাস, আনিসুর রহমান মিন্টু বিশ্বাস, মো. জাহাঙ্গীর হোসেন প্যাদা, শামিম হাওলাদার, জয়ন্তি রানী সাহা এবং খলিলুর রহমান সজিব। এছাড়াও মামলায় আরো ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাসহ অজ্ঞাত আসামিরা আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে কর্মরত থাকাকালে উক্ত কক্ষে দলবল নিয়ে বেআইনিভাবে অনধিকার প্রবেশ করে বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাদীকে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে আসা-যাওয়া ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে বাধা প্রদান করেন। পাশাপাশি পরিবারবর্গকে অপহরণ, গুম ও খুন করার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় জীবনের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমানকে ১২ লাখ টাকা চাঁদা প্রদান করেন। বাকি চাঁদার টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে বিবাদীরা একযোগ এলোপাতাড়ি মারপিট করে ফুলা জখম করেন। একপর্যায়ে  ২০১৫ সালের অক্টোবরের ১৫ তারিখ দুপুরে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমানের চাপের মুখে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ ছাড়তে বাধ্য হন বাদী। তৎকালীন আওয়ামী লীগের দলীয় শক্তির দাপটে বিবাদীদের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস করতেন না বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী।

মামলার বাদী মোহাম্মাদ ফজলুর রহমান মোল্লা জানান, বিবাদীগণ আওয়ামী লীগের সন্ত্রাসী এবং তাদের অসাধ্য কোনো কাজ জগতে নেই। তাই প্রাণের ভয়ে বিগত দিনে বিবাদীদের বিরুদ্ধে মামলা করার সাহস পাইনি। ছাত্র-জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ন্যায়বিচারের প্রত্যাশায় থানায় অভিযোগ করি।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফা জানান, শুক্রবার বাকেরগঞ্জ থানায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাসহ ৮ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন