দশম গ্রেড বাস্তবায়ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে নেত্রকোনার সার্ভেয়াবৃন্দ
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ‘কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না’ স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে কর্মরত সার্ভেয়াবৃন্দ অনির্দিষ্টকালের জন্য ফের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের নেত্রকোনা শাখার সার্ভেয়ারবৃন্দ এ কর্মসূচি পালন করছেন।
এ সময় কেন্দুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রেজাউল করিম ভূঞাঁ, কলমাকান্দার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. কবির হোসেন ও ভূমি অফিসের সার্ভেয়ার কেশব লাল দেব জানান, কেন্দ্রীয়ভাবে নতুন কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ কর্মসূচি পালন করে যাবেন।
তারা আরো জানান, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যসব ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাসকৃতদের সার্ভেয়ার বা সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১৪তম, ১৫তম ও ১৬তম গ্রেড হতে দশম গ্রেড প্রদান এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীতকরণে তাদের এই যৌক্তিক দাবি পূরণে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী সার্ভেয়ারগণ হলেন- মো. জাহাঙ্গীর হোসেন, জসীম উদ্দীন, রেজাউল করিম, নাসির উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, লিটন মিয়া, জাবেদুল ইসলাম, মো. মাহিন উদ্দিন, আব্দুস সোবাহান, শফিকুল ইসলাম, রাকিব হাসান, মুক্ত বিশ্বাস বাবু প্রমুখ।
উল্লেখ্য, একই দাবিতে একই স্থানে নেত্রকোনায় কর্মরত সার্ভেররা গত ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিন দিন অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর একই দাবিতে সার্ভেয়ারবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ