দুর্গাপুরে পূজা ও সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময়
নেত্রকোনার দুর্গাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনসহ উপজেলার সার্বিক নিরাপত্তা নিয়ে স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় থানার ওসি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নেত্রকোনা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, জামায়াত নেতা রুস্তম আলী প্রমুখ।
পুলিশ সুপার বলেন, নিরাপত্তা নিশ্চিত ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা আপনাদের পাশে থাকবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পূজা নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেয়া হবে না। আলোচনা শেষে পৌর শহরের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
এবার দুর্গাপুর উপজেলায় ৬৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ