সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে জয়পুহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পেশাজীবী সংগঠনের নেতা প্রবীণ সাংবাদিক মরহুম রুহুল আমিন গাজীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে ও দৈনিক সংগ্রামের জয়পুরহাট জেলা প্রতিনিধি এবং জয়পরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলমের ব্যবস্থাপনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ।
দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, আইডিইবির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা মরহুম রুহুল আমিন গাজীর জীবনী নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মরহুম রুহুল আমীন গাজী একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন, যার হাত ধরে বহু সাংবাদিকের জন্ম হয়েছে। সাংবাদিকদের সুখ-দুখে যিনি পাশে ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের নিবেদিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, যার তুলনা হয় না। দেশের কল্যাণে তিনি কাজ করেছেন। পেশাজীবীদের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ছিলেন। দেশে ঘটে যাওয়া সাংবাদিকদের হত্যা, মামলা, নির্যাতনসহ সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান সাংবাদিকরা।
পরে রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ আল রাসেল।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ