গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে মহানগরীর শ্রীশ্রী কৃপাময়ী কালীমন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১০৬টি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় শ্রীশ্রী কৃপাময়ী কালীমন্দিরের আহ্বায়ক মনিন্দ্র চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. শহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, সদর মেট্রো থানার সভাপতি মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম-আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাসান আজমল ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, বাসন থানার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীশ্রী কৃপাময়ী কালীমন্দির পরিচালনা পরিষদের সদস্য সচিব বাপ্পী দে। মতবিনিময় সভা শেষে মহানগরীর বিভিন্ন এলাকার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ অর্থ গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার