ফ্রোজেন ফুডস বাজারজাত করবে শারিকা ফুডস এন্ড আমানদালা
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির সহযোগী প্রতিষ্ঠান শারিকা ফুডস এন্ড আমানদালা লিমিটেড “আমানদালা” নামে ফ্রোজেন ফুড্স বাজারজাত করতে যাচ্ছে।
দেশে বর্তমানে ফ্রোজেন ফুড শিল্প খুবই জনপ্রিয় আর তাই এই শিল্প দ্রুত বিস্তার লাভ করছে। এ ছাড়া ফ্রোজেন ফুড শিল্প বর্তমানে বাংলাদেশে ক্রমবর্ধমান শিল্পসমূহের মধ্যে অন্যতম এবং তা দেশের অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এক হিসাব অনুযায়ী এ বছর শেষে ফ্রোজেন ফুড শিল্পের বাজার আয়তন ৬০০ কোটি টাকারও বেশি হবে। এই শিল্প বাৎসরিক ১৮-২০% হারে প্রবৃদ্ধি অর্জন করছে যা খুবই আশাব্যঞ্জক।
ফ্রোজেন ফুড শিল্পের বিকাশের অত্যন্ত সম্ভাবনার কথা বিবেচনা করে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির সহযোগি প্রতিষ্ঠান শারিকা ফুডস এন্ড আমানদালা লিমিটেড ময়মনসিংহ জিলার ভালুকাতে প্রাথমিকভাবে দৈনিক চার মেট্রিক টন বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড তৈরির ক্যাপাসিটি সমৃদ্ধ একটি কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে।
শারিকা ফুডস এন্ড আমানদালা লিমিটেড পারাটা, রুটি, চিকেন নাগেট্স, মিটবল, ফিশবল, আলু পুরি, ডাল পুরি, স্প্রিং রোল, সামুচা, সিঙ্গারা,প্রসেসকৃত মুরগি, গরুর মাংশ, খাসির মাংশ , প্রসেসকৃত সবজি এবং প্রসেসকৃত বিভিন্ন ধরনের মাছ বাজারজাত করবে। আশা করা যাচ্ছে, আগামী বছরে শারিকা ফুডস এন্ড আমানদালা লিমিটেডের ফ্রোজেন ফুডসগুলো বাজারে পাওয়া যাবে।
বাজারজাত করণের ক্ষেত্রে “আমানদালা” অভ্যন্তরীণ বাজার থেকে বৈশ্বিক বাজারকেই গুরুত্ব দিবে। এর ৮০% এর বেশি পণ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও কানাডায় রপ্তানি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
T.A.S / T.A.S
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই