গভীর রাতে আগুন পুড়ল ১৪ দোকান, কোটি টাকার মালামাল পুড়ে ছাই
লালমনিরহাটের মহেন্দ্রনগরে গভীর রাতে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার (৬ অক্টোবর) রাত ১২টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার মতো বাড়ি যাচ্ছিলেন এবং অনেক ব্যবসায়ী ঘুমে আচ্ছন্ন, তখন গভীর রাতে আগুনে সব শেষ হয়ে গেছে। আগুন লাগার মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তিনটি গোডাউনসহ ১৪টি দোকানঘর পুড়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী জানান, তার দোকানে ৬০-৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও তার প্রায় ৫০ লাখ টাকার কাপড় পুড়ে গেছে।
মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি কাপড়ের দোকানেই প্রায় অর্ধকোটি টাকার কাপড় পুড়ে যায়। এছাড়াও একটি কসমেটিকস দোকান, কীটনাশক দোকান, একটি মুদির দোকান, টেইলার্স ও তিনটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কী হতে পারে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি