ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

'খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ছাতক-দোয়ারাবাজারে মিলার সফিকের তেলেসমাতি' শীর্ষক সংবাদের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৪ রাত ১১:৩৩

গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে দৈনিক সকালের সময় অনলাইন পোর্টালে 'খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ছাতক-দোয়ারাবাজারে মিলার সফিকের তেলেসমাতি' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদটি সত্যবিবর্জিত, মনগড়া এবং যোগাযোগীমূলে প্রকাশ করা হয়েছে বলে প্রতীয়মান। সংবাদে যেসব ভুয়া তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই।

আমি সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার খাদ্যবান্ধব ও ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন যাবত পুষ্টি চাল মিশ্রণ ও পরিবহন কার্যক্রম পরিচালনা করে আসছি। সংবাদে ইতোপূর্বে সরকারি চাল আত্মসাৎ ও কালোবাজারি করে দীর্ঘদিন জেল খেটে বের হওয়া এবং টেন্ডার বাগিয়ে নেওয়া, সময়মতো চাল সরবরাহ না করা ও ভালো চালের পরিবর্তে পচা চাল সরবরাহ, ওজনে কম ও পুষ্টি মিশ্রণ না করে সরকারি বিল উত্তোলন বিষয়ক যেসব আজগুবি কথার অবতারণা করা হয়েছে  এগুলো সম্পূর্ণ মিথ্যা,কাল্পনিক ও ভিত্তিহীন।

মূলত খাদ্য অধিদপ্তর ঢাকায় উন্মুক্ত টেন্ডারে সকলের উপস্থিতিতে দরপত্র গ্রহণের মাধ্যমে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুনামগঞ্জ মহোদয়ের সাথে প্রয়োজনীয় জামানত প্রদানপূর্বক চুক্তিবদ্ধ হয়ে সরকারি এলএসডি গুদাম থেকে সাধারণ চাল উত্তোলন পূর্বক পুষ্টি মিশ্রিত করে যথাসময়ে কারিগরি খাদ্য পরিদর্শক দ্বারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুষ্টি মান ও ওজন যাচাই শেষে কারিগরি খাদ্য পরিদর্শক কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে সরকার নির্ধারিত ডিলারদের মধ্যে চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকি। এ সম্পর্কে কোনো ত্রুটি-বিচ্যুতির কথা কখনো কোথাও উত্থাপিত হয়নি। করোনাকালীন সময়ে ব্যবসায়িক শত্রুতাবশতঃ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে পুষ্টি চাল ডিলারদের নিকট সরবরাহকালে আমার ব্যক্তিগত ট্রাক থেকে সম্পূর্ণ মালামাল লুটপাট করা হয়। উক্ত লুটপাটের ঘটনার দৃশ্য দেশের অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হয়।

তখন আমি ঘটনাস্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে সিলেট শহরে ছিলাম। আমার চাল লুটপাট হওয়ায় সিলেট থেকে জকিগঞ্জ থানায় যাই মামলা করার জন্য। তখন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে আমাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে আমি মুক্তি পাই। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে লুটপাটের সাথে জড়িত ৩০(ত্রিশ) জনকে আসামী করে আদালতে মামলা করি, এদের মধ্যে অনেকে গ্রেফতার হয়ে জেলহাজতে ছিল যা আদালতে বিচারাধীন আছে। সংবাদে উল্লেখ করা হয় সেপ্টেম্বর ২০২৪ মাসের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এখনো পুষ্টি চাল সরবরাহ করা হয়নি, একথাও ভিত্তিহীন, কারণ সেপ্টেম্বর ২০২৪  মাসের চাল যথাসময়ে সরবরাহ করা হয়েছে। যার তথ্য প্রমাণাদি আছে।

ভিডব্লিবি কর্মসূচির আওতায় জুলাই ও আগস্ট ২০২৪ মাসের চাল উপজেলা মহিলা বিষয়কের চাহিদাপত্র অনুযায়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক, সুনামগঞ্জ মহোদয় কর্তৃক ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর তারিখের মধ্যে চাল উত্তোলন করার নির্দেশনা প্রদানের পর এলএসডি গুদাম থেকে সাধারণ চাল উত্তোলন করে পুষ্টি মিশ্রণ করে একই নিয়মে পুষ্টি মিশ্রণ মান ও ওজন যাচাই কারিগরি খাদ্য পরিদর্শক ও মহিলা বিষয়ক কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সরবরাহ করে থাকি।কোন কোন ইউ/পি কার্যালয়ের পর্যাপ্ত স্টোরেজ ব্যবস্থার ঘাটতি থাকা এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইউ/পি চেয়ারম্যান ও সচিবদের সাথে আলাপ করে তাদের সময় ও সুযোগ মতো ভিডব্লিউবি কর্মসূচির পুষ্টি চাল সরবরাহ করতে হয়। যা বর্তমানে চলমান আছে এবং আগামী দু-তিন দিনের মধ্যেই সম্পন্ন হবে। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে প্রকৃত তথ্য ও সত্য ঘটনাটি সংশ্লিষ্ট সকলের অবগতি ও বিভ্রান্তি নিরসনের কল্পে তুলে ধরা হলো। 

এই অবস্থায় ব্যবসায়িক শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন আমার ব্যবসায়িক সুনাম বিনষ্টসহ পুষ্টি চাল কার্যক্রমকে বিঘ্নিত করার হীন মানস চরিতার্থ করার পাঁয়তারা করছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমি প্রকাশিত সংবাদের তীবও প্রতিবাদ জানাচ্ছি ।

এমএসএম / Aminur

নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত

জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ধামইরহাটে জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন