ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্লাস্টিক বোতল দিয়ে গাছের চারা


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১১:৩০

একেকটি গাছ একেকটি অক্সিজেন ফ্যাক্টরি। গাছ একদিকে যেমন বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে, অন্যদিকে আমাদের দেয় প্রাণবায়ু অক্সিজেন। কেমন হবে যদি  ক্ষতিকর প্লাস্টিক বোতলের পরিবর্তে দেয়া যায় গাছের চারা? আপনি অবশ্যই বলবেন একটি সুন্দর উদ্যোগ।

এই উদ্যোগ নেয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের ‘গিভ অ্যান্ড টেক সিশন-২’-এর মাধ্যমে। গতকাল বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে এবং শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতল নিয়ে ও গাছের চারা দিয়ে যার উদ্বোধন করেন খুবির প্রশাসনিক ও আর্থিক প্রধান অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ কর্মসূচি পালনের মাধ্যমে সকলের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা সৃষ্টি হবে।

কর্মসূচিতে অংশগ্রহণ করা উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের ইস্ফাতারা নদী বলেন, আমি আজ কতগুলো প্লাস্টিকের বোতলের পরিবর্তে গাছের চারা নিয়েছি। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বটে। প্লাস্টিকের ক্ষতিকর দিক এবং বৃক্ষরোপণের উপকারিতা উভয় সম্পর্কে আমরা অবগত। কিন্তু তারপরও এগুলো নিয়ে আমরা উদাসীন। সচেতন মানসিকতার মাধ্যমে পরিবর্তন সম্ভব।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য