ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলন সফল করার আহ্বান সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১১:৩১

সরকারিভাবে কাদিয়ানিদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনের আয়োজন করবে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। পরিষদের পক্ষ থেকে নবীপ্রেমী তৌহিদী জনতাকে আহূত সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থিত আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের দপ্তরে অনুষ্ঠিত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহিউদ্দীন রব্বানী।

তিনি তার বক্তব্যে বলেন, কোরআন-সুন্নাহ, ইজমা-কিয়াসের আলোকে বিশ্বের সকল মুসলিম একমত- কাদিয়ানিরা কাফের। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে। খাতামুন্নাবিয়্যীন হজরত মুহম্মাদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস করে না। এছাড়াও ইসলামের আকিদা বিশ্বাসের অপরিহার্য, আরো অনেকগুলো বিষয় কাদিয়ানিরা অস্বীকার করে।

বরং তারা তাদের মনগড়া মতবাদকে ইসলাম বলে চালিয়ে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই ওআইসি এবং রাবেতা আলমে ইসলামীসহ বিশ্বের বৃহৎ মুসলিম সংস্থা ও একাধিক মুসলিম দেশে কাদিয়ানিরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম। গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিটি নাগরিকের ধর্মীয় পরিচয় সুস্পষ্ট থাকা অপরিহার্য। তা না হলে সংখ্যালঘু কাদিয়ানিরা যেমন তাদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, উপরন্তু সংখ্যাগুরু মুসলিমরাও তাদের ধর্মের সুরক্ষা পাচ্ছে না। ফলে মাঝেমধ্যেই অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা কখনই কাম্য নয়।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন- শাইখুল হাদিস মাওলানা রশিদ আহমদ ইসহাকী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা আমির উদ্দীন ফয়েজী, মাওলানা ফয়েজ আহমদ, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মাওলানা শফিক সাদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।

T.A.S / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ