পূর্বধলায় বন্যাকবলিত ২০০ পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বন্যাকবলিত ২০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে এবং দুটি আশ্রয় কেন্দ্রে বসবাসকারী বন্যাকবলিত জনগণের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। খাদ্য সহায়তার মাঝে রয়েছে- পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল ও পেঁয়াজ, এক লিটার তেল, আধা কেজি চিনি, ২৫০ গ্রাম লবণ, দুটি মোম ও একটি দিয়াশলাই।
বন্যাকবলিত মানুষদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ১৯ পদাতিক ডিভিশনের নির্দেশনায় নেত্রকোনা সেনা ক্যাম্প এ খাদ্যসামগ্রী বিতরণ করে। এসব সামগ্রী সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহ এবং বিতরণ করা হয়।
নেত্রকোনায় বন্যায় আক্রান্ত মানুষের সহযোগিতায় এ ধরনের ত্রাণ বিতরণ কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী চলমান রাখবে বলে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ