আবরার ফাহাদ স্মরণে চবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছাত্রলীগের নির্যাতনে নির্মমভাবে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রামের চকবাজারের একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন। এছাড়া অতিথি হিসেবে ছিলেন চবির সাবেক ব্যবসায় শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন বলেন, আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে প্রথম সন্ত্রাসমুক্ত স্বাধীন ক্যাম্পাস হয়ে উঠেছিল বুয়েট। একই সাথে আবরার ফাহাদের শাহাদাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের মাঝে জনমত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রেখেছে।
চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, আবরার ফাহাদ নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। এজন্য তাকে শিবির হিসেবে সন্দেহ করা হয়। এমনকি দেশের পক্ষে কথা বলার কারণে অনেক মুক্তিযোদ্ধাকেও রাজাকার ট্যাগ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিগত ১৫ বছরে। এরকম নানা ট্যাগ দিয়েও সচেতন তরুণ প্রজন্মকে আটকে রাখা যায়নি। বরং তাদের হাত ধরেই এসেছে নতুন স্বাধীনতা। সেই তরুণরাই আজ সফল গণঅভ্যুত্থানের নায়ক। আবরার ফাহাদ বেঁচে থাকবে নতুন বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য