ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পুকুরে ডুবে দুর্গাপুরে বৃদ্ধের মৃত্যু


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ২:০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে রুসমত খান (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (০৭ অক্টোবর) বিকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। চারপাশে পানি থাকায় মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সড়কের পাশে তাকে দাফন করা হয়। রুসমত খান ওই গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমীন।

জানা গেছে, ওই দিন দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড় দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরে তলিয়ে যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে মৃত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। টানা তিন দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

মৃতের ভাতিজা আলাল খান বলেন, পাহাড়ি ঢলের পানির কারণে কোনদিকে পুকুরের পাড় তা বোঝার উপায় নেই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি, তাই সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন