ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভূঞাপুরে যুবককে প্রকাশ্যে হত্যা, জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:২১

টাঙ্গাইলের ভূঞাপুরে মুসলিম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের মাটিকাটা নামক স্থানে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে মুসলিম উদ্দিনের পরিবার ও আত্মীয়স্বজনসহ হাজারও এলাকাবাসী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ইউপি সদস্য মো. আমজাদ হোসেন, মোনায়েম হোসেন মোন্নাফ, নুরুল ইসলাম নুরু, মো. হাসমত নেতা, মো. মোমিন মিয়া, রতন মিয়া, মো. শিবলু, আকাব্বর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মুসলিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার ইন্ধনদাতাসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ও ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে লোকজন অবরোধ তুলে নেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, মুসলিম উদ্দিন হত্যার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিরা দেশের যে প্রান্তেই থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার বলেন, মুসলিম উদ্দিন হত্যা মামলার আসামিদের ব্যাপারে আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। তারা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিকালে সালিশ শেষে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মুসলিম উদ্দিনের ওপর হামলা চালায় সুজন, রাকিব, মর্তুজ ও তার সহযোগীরা। হামলায় নিহত হন মুসলিম। আহত হন মুসলিমের বাবাসহ ৬ জন। ওই ঘটনায় মুসলিমের ভাই মুসা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হালিম নামের একজনকে গ্রেপ্তার করেছে।

T.A.S / জামান

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী