ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:২৮

৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। 

এ সময় বক্তব্য দেন- কালেক্টরেট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব-উল-আলম, ভাদশা দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেন। উপস্থিত ছিলেন- দাদড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক