ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হাইমচরে ইউপি চেয়ারম্যানসহ ৭ জনকে জেলহাজতে প্রেরণ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১১:১৯

চাঁদপুরের হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সবুজসহ ৭ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মনিপুর গুচ্ছগ্রামের সরকারি পুকুরের মাছ লুট করার অভিযোগে চাঁদপুর আদালতে দায়ের করা মামলায় মঙ্গলবার (৮ অক্টোবর) এ নির্দেশনা দেয় আদালত।

মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজসহ ১০-১২ জন ১নং গাজীপুর ইউনিয়নের মনিপুর গুচ্ছগ্রামের সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে যান। গুচ্ছগ্রামের স্থানীয় লোকজন মাছ নিতে বাধা দিলে চেয়ারম্যানের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেন। ওই ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান গাজীর ভাগ্নে মনির হোসেন চাঁদপুর আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটির তদন্তের নির্দেশ দেয় আদালত। পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আসামিদের মধ্য থেকে তিনজনের নাম বাদ দিয়ে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় শাহাদাত হোসেন সবুজসহ আসামিরা আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। আদালত চেয়ারম্যানসহ সকল আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

অন্য আসামিরা হলেন- সেলিম রাড়ী (৩৫), জসিম বেপারী (৩২), রিয়াদ পেদা (২৩), শামিম চৌদিকার (৩৫), খালেক গাজী (২৩), হানিফ মৃধা (৪০)। আাসামিদের সবাই চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের নিকটাত্মীয়।

T.A.S / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা