ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জাহাজে করে হাজীদের হজে পাঠানোর প্রক্রিয়া চলছে : ধর্ম উপদেষ্টা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১১:৪০

জাহাজে করে হাজীদের কম খরচে হজে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মাদারীপুর জেলার শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, স্বাধীনতাপূর্ব এবং স্বাধীনতা উত্তর সময়ে হাজীরা জাহাজে করে হজ করতে যেতেন। আমরা পরীক্ষামূলকভাবে জাহাজে করে হাজীদের হজে পাঠানোর বিষয়ে আলোচনা করেছি। সৌদি সরকারের এ বিষয়ে সম্মতি আছে। ইতোমধ্যে আমরা জাহাজ কোম্পানির মালিকদের সাথেও আলাপ করেছি। এ বছর আমরা জাহাজে পাঠাতে পারি কি-না অন্তত আমরা একটা ডোর ওপেন করে দিতে চাই। এ দেশের সাধারণ মানুষ যাতে কম খরচে হজ করতে পারে।

এ সময় তিনি আরো বলেন, হাজীদের সার্বিক সহযোগিতার বিষয়ে সৌদি সরকার আন্তরিক রয়েছে। আমার আপাতত দুটি প্যাকেজ চালু করবো। স্বল্প খরচে কাবা শরীফ এবং মদিনা শরিফ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং আরেকটা একটু দূরে। হাজীরা হেটেও যেন আসতে পারেন। তাছাড়া বাংলাদেশ বিমানে খরচ বেশি। আমরা তাদের সাথে আলোচনা করছি, যাতে খরচ কমানো যায়। আমরা আশাবাদী, হজ প্যাকেজগুলো সাশ্রয়ী মূল্যে করতে পারব।

কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন,'কওমি মাদ্রাসার সনদকে কিভাবে কার্যকর করা যায়, কোন কোন ক্ষেত্রে কওমি মাদ্রাসা থেকে প্রাপ্ত সনদ কাজে লাগানো যায় সে বিষয়ে বর্তমান সরকার কাজ করবে।'

এ সময় তিনি বলেন, কওমি মাদরাসা থেকে প্রাপ্ত সনদ বিগত সরকার এমএ (মাস্টার্স) মান দিয়েছে। এবার আমরা যেটা করব, মাদ্রাসার হুজুরদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রাপ্ত সনদ কোন কোন ফিল্ডে কাজে লাগানো যায়, যেমন স্কুল,কলেজ, মাদ্রাসা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন জায়গায় আমরা যদি তাদের ঢুকাতে পারি,তাহলে কওমি মাদ্রাসার সনদপ্রাপ্ত আলেমগণ তাদের খেদমত করতে পারবেন।

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সম্পর্কে ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর আমরা পূজার জন্য চার কোটি টাকা বরাদ্দ দিয়েছি। মন্দির,মন্ডপ এবং অস্বচ্ছল মন্ডপে এই অর্থ যাচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছি। সকল প্রস্তুতি নেয়া হয়েছে। যাতে কোন দূর্বৃত্ত কোন রূপ বাধার সৃষ্টি করতে না পারে।

তিনি আরো বলেন, কোন দুর্বৃত্ত সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে বাধা সৃষ্টি করে আমাদের যাতে বিব্রতকর অবস্থায় ফেলতে না পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পুলিশ, আনসার, সেনাবাহিনীসহ প্রশাসন কঠোর অবস্থায় আছে। সিসি ক্যামেরা রয়েছে। এ বিষয়ে কোন হুমকিও নাই, চ্যালেঞ্জও নাই। আমরা আশাবাদী ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে তারা তাদের উৎসব পালন করতে পারবেন।

উল্লেখ্য, আল্লামা মাহমুদুল হাসান দা. বা.-এর সভাপতিত্বে শিবচরের বাহাদুরপুরে জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব হজরত মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী,গওহরপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরীসহ অন্যরা।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত