ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ১২৯৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৩:১

গোপালগঞ্জ জেলার ১ হাজার ২৯৪ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ রিবাজ করছে। সাজসাজ রবে মণ্ডপ এলাকায় পূজার আবহ সৃষ্টি হয়েছে। পূজা-অর্চনার পাশাপাশি মায়ের কৃপালাভের আশায় মহাষষ্ঠীতে বুধবার (৯ অক্টোবর) সকালে মণ্ডপ মণ্ডপে সমবেত হন পূজারিরা।

মহাষষ্ঠী তিথিতে বুধবার (আজ) সকাল ৭টায় ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পূজা শেষ হয় সকাল ৮টায়। মন্ত্র উচ্চারণ, শাস্ত্রপাঠ ও ভক্তিগীতির মধ্যদিয়ে পুণ্যার্থীরা মায়ের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

শহরের পুরাতন বাজার রোডের বাজার যুব সংঘ সার্বজনীন পূজামণ্ডপে পুরোহিত প্রকাশ চক্রবর্তীর পৌরহিত্যে ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যাপূজা। ৫ দিনের এ উৎসব শেষ হবে আগামী ১৩ অক্টোবর রবিবার। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

T.A.S / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ