বারহাট্টায় বাস দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত
নেত্রকোনার বারহাট্টায় বাস দুর্ঘটনায় হাফেজ আশরাফুজ্জামান সিফাত (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সিফাত বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের মনোয়ার হোসেন আলালের ছেলে। সে মোহনগঞ্জ পৌর শহরের ছাওতুল কুরান ওয়া সুন্নাহ মাদরাসার শিক্ষার্থী ছিল।
বুধবার (৯ অক্টোবর) সকালে বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিফাত নেত্রকোনা শহরে একটি ইসলামী মাহফিলে গিয়েছিল। সন্ধ্যায় বাসে করে ৩০-৪০ জন শিক্ষার্থী মাদরাসায় ফিরছিল। পরে রাত ৯টার দিকে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় পৌঁছলে রাস্তার সংস্কারকাজের জন্য বাসটি জ্যামে পড়ে। এ সময় সিফাত বাসের জানালা দিয়ে মাথা বের করে। হঠাৎ বাসটি চলা শুরু করলে সিফাতের মাথা বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সিফাত। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ছাওতুল কুরান ওয়া সুন্নাহ মাদরাসার মুহতামিম হাফেজ মো. মাসুম বিল্লাহ বলেন, সিফাত হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। সে খুবই মেধাবী শিক্ষার্থী। তার এমন মৃত্যুতে খুবই মর্মাহত হয়েছি।
বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ