দুর্গাপূজা উপলক্ষে পাবনায় অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনায় হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে পাবনা জেলা সদরের শ্রীশ্রী জয় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মর্জিনা লতিফ ট্রাস্টের মহাসচিব ও লতিফ গ্রুপের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।
এ সময় উপস্থিত ছিলেন- পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, ইসলামী আন্দোলন জেলা সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় জ্যোতি কুণ্ডু, হিন্দু মহাজোটের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মলয় দাস রায়, অনুষ্ঠানের সমন্বয়ক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অচিন্ত কুমার ঘোষ, হিন্দু মহাজোটের সভাপতি আশিষ বসাক।
অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিত ও সংগঠনের সদস্য সচিব প্রভাষ ঘোষ দুখু।
সমাবেশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সকল রাজনৈতিক দলের প্রতিনিধ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
পাবনা জেলা দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে এবারের পূজার জন্য এই নতুন বস্ত্র দিয়ে সহযোগিতা করে বেসরকারি সমাজসেবা প্রতিষ্ঠান মর্জিনা লতিফ ট্রাস্ট।
T.A.S / জামান
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ