বেনাপোলে বিজিবির অভিযানে ৫৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের অভিযানে ভারত থেকে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে চোোই পণের চালানগুলো আটক করেন ৪৯ বিজিবির সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আনা কম্বল ও কার্টনভর্তি নানা ধরনের পণ্যের চালান এসএ পরিবহনের বেনাপোল অফিসে বুকিংয়ের প্রাক্কালে বিজিবির টহল দল একাধিক বস্তা আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা বেনাপোল বাজারের অন্যান্য কুরিয়ার সার্ভিসের অফিসেও তল্লাশি চালায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী মুঠোফোনে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাই পণ্য আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে অসাধু ব্যবসায়ীরা চোরাই পণ্য নিয়ে আসছে- এমন তথ্যে বিজিবি সদস্যরা বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে অনুমানিক ৫৪ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য আটক করে। ভবিষ্যতেও সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্তে একটি চোরাকারবারি চক্র স্থানীয় প্রশাসনের গোপন সম্মতিতে পণ্য বহনের কুরিয়ার সার্ভিস অফিসের ঊর্ধ্বতনদের ম্যানেজ করে চোরাই পণ্য বহন করে আসছে। গত ১৮ আগস্টও বিজিবি এসএ পরিবহনের সামনে অভিযান পরিচালনা করে আনুমানিক ৭১ লাখ ৭৫০ টাকার ভারতীয় ওষুধ ও থ্রি-পিস আটক করে। বর্তমান বেনাপোলের কুরিয়ার সার্ভিস অফিসগুলো থেকে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার হলেও থামেনি তাদের চোরাই পণ্য বহন কার্যক্রম। বরং কৌশল অবলম্বন করে আইনের ফাঁক গলাতে পাসপোর্ট ও এনআইডি কার্ড আবার কখনো জাল কাগজপত্র বানিয়ে এসব কুরিয়ার সার্ভিসগুলো দীর্ঘ বছর ধরেই চোরাই পণ্য বহন করে চলেছে। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও তৎপরতা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
T.A.S / জামান
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা