ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে ৪ দোকানে ভোক্তা অধিকারের জরিমানা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৬:৪৪

মাদারীপুরের শিবচরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিক্রয় ভাউচার ও মূল্যতালিকা না থাকা এবং খাবারে ক্ষতিকর রং মিশ্রিত থাকায় ৪ দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৯ অক্টোবর) দুপুরে শিবচর পৌর এলাকার কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস উপজেলার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং বিক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স দুলাল মণ্ডল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, দুটি মুরগির দোকানে ৫ হাজার টাকা এবং আকবর ট্রেডার্স নামে একটি মুদি দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহাকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনিয়ম পাওয়ায় শিবচর বাজারের ৪টি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক ও শিবচর থানার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার