যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের নতুন পরিচালক ড. রাফিউল হাসান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান। রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। উপাচার্যের সম্মতিক্রমে বুধবার (৯ অক্টোবর) তিনি উক্ত পদে যোগদান করেন ড. মো. রাফিউল হাসান।
অফিস আদেশে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করবেন এবং বিধিমোতাবেক ভাতা ও অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।
দায়িত্বপ্রাপ্তির বিষয়ে জানতে চাইলে ড. মো. রাফিউল হাসান বলেন, আমি যবিপ্রবির সাবেক শিক্ষার্থী। শিক্ষক হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একটি দপ্তরের দায়িত্ব পেয়েছি, যেটি যবিপ্রবির অ্যালামনাই হিসেবে গর্বের, আনন্দের এবং একইসাথে চ্যালেঞ্জেরও। কারণ এখানে দেশসেরা খেলোয়াড়েরা শরীরচর্চা করেন। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করা এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করা আমার দায়িত্ব।
দেরি করে দায়িত্বে যোগদানের বিষয়ে তিনি বলেন, আমি গত ১৫ সেপ্টেম্বর দায়িত্বপ্রাপ্ত হই। কিন্তু তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে যিনি ছিলেন উনার কাজের মধ্যে জরুরি বিষয়গুলো অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। তখন আমার কাছে মনে হয়েছিল এ দায়িত্ব আমার কাছে একাডেমিক দিক দিয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, যে কারণে আমি সে সময় যোগদান করিনি। আমি দপ্তরে দায়িত্বরতদের জিজ্ঞাসা করেছিলাম আমি দায়িত্বে না থাকলে কোনো ক্ষতির সম্মুখীন হবে কি-না। তখন তারা বললেন কোনো অসুবিধা হবে না। তবে আমি যোগদান না করায় দপ্তরের কিছু কাজে গতি হারিয়েছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে পরবর্তীতে বর্তমান উপাচার্যের অনুমতিক্রমে আমি যোগদান করি। আমি আমার জায়গা থেকে এই দপ্তরকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য