ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা ও গণঅভ্যুত্থানকে কটূক্তি

সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার উর্মীর বিরুদ্ধে লালমনিরহাটে অভিযোগ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৬:৫৬

শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী ও গণঅভ্যুত্থানকে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহহিয়াতুল হাবিব মৃদুল নামে এক শিক্ষার্থী। বুধবার(৯ অক্টোবর) বিকালে লালমনিরহাট সদর থানায় এ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের। 

অভিযোগে উল্লেখ করা হয়, লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনারের দায়িত্ব পালনকালে গত ৫ অক্টোবর তার নিজস্ব ফেসবুক আইডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করে পোস্ট দেন উর্মী। এছাড়া উর্মী তার ফেসবুক ওয়ালে অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকিমূলক পোস্টও করেন, যাকে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধও দাবি করা হয় অভিযোগপত্রে।

অভিযোগের বিষয়ে তাহহিয়াতুল হাবিব মৃদুল বলেন, লালমনিরহাট জেলা প্রশাসনে কর্মরত থাকাকালীন সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মী তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা এবং গণঅভ্যুত্থানকে কটূক্তি করে পোস্ট করেন। এছাড়াও উর্মী অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকিমূলক পোস্ট করেছেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। দ্রুত তাপসী তাবাসসুম উর্মীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং গ্রেফতারের দাবিও জানান তিনি।

সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার উর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T.A.S / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত