ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু


কুষ্টিয়া প্রতিনিধি photo কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৬:৫৮

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম, আওলাদ হোসেন ও একই উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খসরু আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হোসনাবাদ এলাকায় মাঠে কৃষিকাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় মনে করে বাঁশের ছাউনি দেয়া একটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, অন্যদিকে জহুরা খাতুন নামে এক নারী নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বজ্রপাতে একসঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন