চবি তরুণ কলাম লেখক ফোরামের শপথ গ্রহণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন মিহিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চবি শাখার সভাপতি মাহফুজুর রহমান। এ সময় নব মনোনীত কার্যনির্বাহী সদস্যদের শপথবাক্য পাঠ করান সভাপতি মাহফুজুর রহমান।
এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন, চবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও বর্তমান কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী এবং চবির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা হিরা।
সভাপতি মাহফুজুর রহমান বলেন, একঝাঁক তরুণ লেখক ও সংগঠককে নিয়ে আমাদের এই নতুন কার্যনির্বাহী কমিটি সাজানো হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের এই প্রাণের লেখক ফোরাম এগিয়ে যাবে। নব মনোনীত কার্যনির্বাহী সদস্যদের কাজের স্পৃহা বাড়াতে অনুপ্রেরণা ও সাংগঠনিক কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি
অনুষ্ঠানে বর্তমান কার্যনির্বাহী সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ফোরামের সাবেক নেতৃবৃন্দ নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য