বাকৃবিতে শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ শুরু করেছে তদন্ত কমিশন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত সাড়ে ১৫ বছরে শিক্ষার্থীদের ওপর হওয়া জুলুম, অন্যায় ও নির্যাতনের বিচার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। এর মাধ্যমে শুরু হয়েছে প্রথম ধাপের অভিযোগ গ্রহণ প্রক্রিয়া। প্রথম ধাপে শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করা হবে। অভিযোগপত্রে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র্যাগিং, ইভটিজিং, গেস্টরুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন। শিক্ষার্থীদের অভিযোগ জমা দেয়ার জন্য আগামী ১০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে।
অভিযোগ গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে তদন্ত কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (৯ অক্টোবর) বাকৃবি সাংবাদিক সমিতির সাথে মতবিনিময় সভায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সভায় তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন ফরম পূরণ অথবা অভিযোগপত্রের ফরম ডাউনলোড করে হাতে পূরণ করে প্রশাসন ভবন, ছাত্রবিষয়ক বিভাগ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্থাপিত অভিযোগ বাক্সে জমা দিতে পারবেন। তদন্ত কমিটি শিক্ষার্থীদের পরিচয় এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে আশ্বাস দিয়েছে।
সভায় অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যে অপরাধগুলোর বিচার সম্ভব, সেগুলো করার চেষ্টা করা হবে।
সভায় তদন্ত কমিটির সভাপতি ও এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান বলেন, শিক্ষার্থীদের ন্যায়বিচার পাইয়ে দেয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকল ধরনের প্রতিকূলতা আমরা মেনে নিতে রাজি আছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সাড়ে ১৫ বছরে সংঘঠিত দুর্নীতি ও অন্যায় কার্যক্রমের তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
T.A.S / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ