ভোররাতে বেপরোয়া ট্রাক দেয়াল ভেঙে মাদ্রাসার ভেতরে, ১৪ শিক্ষার্থী গুরুতর আহত
লালমনিরহাটের হাঁড়িভাঙ্গায় বেপরোয়া মালবাহী একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষেে ঘুমিয়ে থাকা ১৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পপতির (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার হাঁড়িভাঙ্গা তা'লিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে মালাবোঝাই ওই ট্রাকটি রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদ্রাসার দেয়ালে ধাক্কা খায়। এতে মাদ্রাসার দেয়াল ভেঙে ভেতরে ঘুমন্ত শিক্ষার্থীদের শরীরে পড়লে ১৪ শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মুরসালিন (১২) ও নোমান (১১)-সহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাঁড়িভাঙ্গা তা'লিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রধান হাফেজ মো. নুর আলম সিদ্দিক জানান, মহাসড়ক থেকে মাদ্রাসাটি ৫ ফুট কাছে হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক কর্তৃপক্ষ মাদ্রাসার সামনের অংশে গাইডওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দিলে ঝুঁকি কমবে।
মাদ্রাসার প্রধান আরো জানান, মাদ্রাসা পাঁচতলা ভবনের ভিত্তি দেয়ার কাজ হয়েছে। কিন্তু অর্থ সংকটে কাজের গতি কম। স্থানীয় ও সরকারিভাবে সহায়তা পেলে নতুন ভবনে শিক্ষার কার্যক্রম শুরু হলে ঝুঁকি কমবে।
মাদ্রাসাছাত্রদের কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, মাদ্রাসাটি মহাসড়কের সাথে অবস্থিত হওয়ায় তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে। কর্তৃপক্ষ যেন তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, বেপরোয়া ট্রাকটি তাদের হেফাজতে আছে। তবে চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি