বাড়ি ফেরা হলো না মাংস ব্যবসায়ী সাইফুলের
টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকায় সড়কের পশ্চিম পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে। তিনি দেড় মাস ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। তিনি ঢাকায় থাকলেও প্রায়ই গরু কেনার জন্য বাড়ি আসতেন। নিজ এলাকায় স্থানীয় গরুর হাট থেকে গরু কিনে ঢাকায় নিয়ে জবাই করে মাংস বিক্রি করতেন। বুধবার দুপুরে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। তারপর রাতে বাড়ি না ফেরা ও তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন।
এদিকে সকালে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয় লোকজন সাইফুলের মৃতদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য সাইফুলের মৃতদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে৷ এ ঘটনায় মামলা বিষয়টি প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান