ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ২:৫

পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। জয়নগর শিমুলতলা বাজারে তার টিভি-ফ্যান মেরামতের একটি দোকান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, নয়নে শিমুলতলা বাজারের টিভি মেকার ছিল। প্রতিদিন রাত ১০টার মধ্যে সে দোকান বন্ধ করে বাড়ি ফিরত। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজনের সন্দেহ হলে শিমুলতলা বাজার ও নিকটস্থ এলাকায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সকালে পাশের একটি লিচু বাগানে লাশ পড়ে থাকার খবরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নয়নের লাশ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নয়নের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছে চাকু দিয়ে খুঁচিয়ে এবং শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নৃশংস এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার চেয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

T.A.S / জামান

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত