ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় টেলিফোন অফিসের জমিতে দেয়াল নির্মাণের অভিযোগ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১:২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় টেলিফোন অফিসের সরকারি অফিসের জমিতে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। মঠবাড়িয়ার টেলিফোন অফিসের ওয়্যারম্যান কামাল শিকদার জানান, আমাদের ওই জমিতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে দেওয়ানি আদালতে চলমান রয়েছে।

পিরোজপুরের টেলিকমের সুপারভাইজর শহিদুল ইসলাম বলেন, রাস্তার পূর্ব পাশের জমিতে বকুল রাণী টেলিফোন অফিস কর্তৃপক্ষকে কোনো ধরনের নোটিস প্রদান না করে একচেটিয়াভাবে আমাদের জমিতে প্রবেশ করে দেয়াল নির্মাণ করেন। বিষয়টি তাৎক্ষণিক অবগত হয়ে বরিশালের টেলিকম অফিসের ডেপুটি ম্যানেজার শামিম ফকির জমির অবস্থা সরেজমিন পরিদর্শনে দুজন প্রতিনিধিকে পাঠান ও পুনরায় ওই জমিতে উভয়পক্ষের উপস্থিতিতে জমি পরিমাপ না করা পর্যন্ত কোনো ধরনের স্থাপনা না করার জন্য উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ডকে অনুরোধ করেন।

অপরদিকে অফিসের টেলিফোন লাইনের সকল কার্যক্রম দীর্ঘ দেড় বছর ধরে বিকল হয়ে আছে, যা কর্তৃপক্ষের শৈথল্যতার মূল কারণ। মেইন সড়ক হতে অফিসে প্রবেশ করতে প্রাচীন সড়কটি বন্ধ করে সেখানে কে বা কারা টিনের দোকান র নির্মাণ করেছেন। যে ঘটনায় জনমনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। অফিসটি চলছে যেন যেমন খুশি তেমন সাঝোর মত করে। ঝোপঝাড়বেষ্টিত টেলিফোন অফিসটি অবহেলিত হয়েছে মোবাইল আবিষ্কারের ডিজিটাল সভ্যতার শীর্ষে অবস্থান করায় আজ এক অতীত ইতিহাসের ক্ষীণ সাক্ষী হয়ে আছে। 

সদ্য দেয়াল নির্মানকারী বকুল রাণী বলেন, আমার বাবা অনন্ত কুমার ১৯৮১ সালে আমার নামে রাস্তাসংলগ্ন ডোবা হতে ৫ কাঠা সাব-কবলা জমি দলিলমূলে রেজিস্ট্রি করে দেন। যে জমি হতে সাড়ে তিন কাঠা জমি টেলিফোন অফিস একোয়ার করে নেয়। বরং সে জমি বাদ দিয়ে আমি দেড় কাঠা জমি সঠিকভাবে পরিমাপ করে আমার জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছি। ওই জমিতে দেয়াল নির্মাণের সময় অফিস কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেনি। 

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ