নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাজধানীতে গ্রেপ্তার
নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মারুফ হাসান খান অভ্র নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক মো. তফসির আহমেদ খানের ছেলে। তিনি (অভ্র) জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর নির্যাতনকারী হিসেবে পরিচিতি ছিলেন মারুফ হাসান খান অভ্র। গত ১ সেপ্টেম্বর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ১০নং এজাহারনামীয় আসামি তিনি (অভ্র)।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত মারুফ হাসান খান অভ্রকে আদালতে প্রেরণ করা হবে। সেই সাথে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ