মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ২ দিন পর ভাসল মৃতদেহ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিলের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঘটনাস্থলেই মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় নিখোঁজের ঘটনা ঘটে। রুয়েল রিছিল একই ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আদিবাসী কৃষক অনুত সাংমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ায় গত মঙ্গলবার বিকালে রুয়েলসহ চার বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে চোরাবালুর গর্তে পড়ে যায় রুয়েল রিছিল। তার চিৎকার শুনে সঙ্গে থাকা তিন বন্ধু তাকে উদ্ধার করতে গেলে তারাও গর্তে পড়ে যায়। এ সময় নদীর পাড় থেকে বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দা আল আমিন দ্রুত নৌকা নিয়ে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যায় রুয়েল রিছিল। পরে স্থানীয়রা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দিন সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্ত দুদিনে তারা উদ্ধারে ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে রুয়েলের মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
নিহত রুয়েলের বন্ধু দারউইন মারাক জানান, আমরা চার বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যাই। ওই সময় রুয়েল দুই-তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। আমরা চিৎকার শুনে দ্রুত তাকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পড়ে যাই। পরে স্থানীয় এক ব্যক্তি আমাদের উদ্ধার করেন। কিন্তু বন্ধু রয়েল নিখোঁজ হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি হৃদয়বিদারক। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ