ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে শিক্ষাবিদ নাছিমউদ্দিন মালিথার মৃত্যুবার্ষিকী পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৪:৪৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মহিলা ডিগ্রি কলেজে শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নাছিমউদ্দিন মালিথা পরিষদের সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও বিবর্তন নাট্যগোষ্ঠীর পরিচালক কাজী শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা মো. আকরামুজ্জামান।

পরে প্রফেসর নাছিমউদ্দিন মালিথার কর্মময় বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মো. শিবলী মাহবুব, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হাসান মো. রাসেল, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, জামিরতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আনিসুজ্জামান, নর্থ স্কলার একাডেমির চেয়ারম্যান আ. রাকীব রুমী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রেজাউল করিম রাজা, জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম ও প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদের যুগ্ম-আহ্বায়ক জাকারিয়া ইসলাম ঠান্ডু।

এ সময় উপস্থিত ছিলেন- নজরুল সাংস্কৃতিক পরিষদের পরিচালক মো. বায়েজিদ হোসেন, বিবর্তন নাট্যগোষ্ঠীর আবৃত্তিশিল্পী প্রিয়ন্তী ও সুইটি, স্বরলিপি সংগীত বিদ্যালয়ের পরিচালক মীর বাবুল হোসেন, সুর ঝংকার সংগীত বিদ্যালয়ের পরিচালক বাবলু শেখ, সাংস্কৃতিককর্মী মীর পান্নু, নাট্যাভিনেতা বুদ্ধিশ্বর সরকার, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ইমন হাসান, নৃত্যশিল্পী দীপা, সাংবাদিক সাগর বসাক প্রমুখ।

উল্লেখ্য, প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদের সকল সদস্য, শিক্ষক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্রক্তিত্বসহ সর্বস্তরের মানুষকে নিয়ে কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার মাকফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

T.A.S / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন