ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অধ্যাপক ড. দিল রওশন বাউবির নতুন উপ-উপাচার্য


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৫:৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বুধবার (৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর ধারা ১৪(১) অনুসারে অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুসারে পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। তিনি স্বনামধন্য রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের মেয়ে। ড. দিল রওশন দেশ-বিদেশে অসংখ্য গবেষণা প্রবন্ধ, জার্নাল সম্পাদনা ও আন্তর্জাতিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেছেন। স্থানীয় সরকার, জেন্ডার ইস্যু, রাজনীতি এবং শান্তি-সংঘর্ষ ইত্যাদি বিষয়ে তার গবেষণাকর্ম উন্নত বিশ্বেও প্রশংসা কুড়িয়েছে।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত