ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে বিএনপির নামে ফেসবুক আইডিতে অপপ্রচারের অভিযোগ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৫:২০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর থানায় জিডি করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার। এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া ও সদস্য সচিব আব্দুল আওয়াল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলার নামে ফেসবুক আইডি বা কোনো পেজ নেই। গত কয়েক দিন যাবৎ কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ছবি ব্যবহার করে দুর্গাপুর উপজেলা বিএনপির নামে একটি ফেসবুক আইডি খুলে বিভিন্ন সামাজিক এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র।

দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার বলেন, যেহেতু দুর্গাপুর উপজেলা বিএনপির অফিসিয়াল ফেসবুক আইডি বা কোনো পেজ নেই, সুতরাং কোনো অপপ্রচার বা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এরকম ফেসবুক আইডি ও পেজের অপপ্রচারের দায় উপজেলা বিএনপি নেবে না। এ নিয়ে দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ভুয়া আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমি দুর্গাপুর থানায় জিডি করেছি। সেই সাথে সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

T.A.S / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন