কোটালীপাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহ ধরে উপজেলার প্রতিটি দুর্গামন্দিরের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের উপস্থিতি ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা হয়েছে। পাশাপাশি স্ট্যান্ডবাই টিম, মোবাইল টিমসহ বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। চলতি বছর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার ভাঙ্গারহাট বাজার সার্বজনীন দুর্গামন্দির, লখন্ডা ওজা ভবন দুর্গামন্দির, রামশীল বাজার সার্বজনীন দুর্গামন্দির, ত্রিমুখী বাজার সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে ইউএনও শাহীনুর আক্তার সংবাদিকদের জানান, পূজামণ্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা, সিসি ক্যামেরা ও জরুরি সেবার মোবাইল নাম্বারসহ মন্দিরে সার্বক্ষণিক আলোকসজ্জা করার পরামর্শ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি মন্দিরে পরিদর্শনসহ মন্দিরের সার্বক্ষণিক খোঁজখবরসহ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে মতবিনিময় অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নকরণে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সিএ (উপ-প্রশাসনিক কর্মকর্তা) রুমান শিকদার, ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকনসহ অন্য চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির সদস্য, আনসার, স্বেচ্ছাসেবক ও সাংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
চৌগাছার যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামী আবু ওবাইদা গোপালগঞ্জে আটক
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়
বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ
চিকিৎসক আসেন, কিছুদিন পরই চলে যান: জনবল সংকটে ধুঁকছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি
বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ
আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি
রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র্যাব
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা