ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চেয়ারম্যান কর্তৃক নিজ জমির গাছ কেটে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ১২:১০

পাবনার ঈশ্বরদীর নিকটস্থ আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন কর্তৃক নিজ জমির গাছ কেটে নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই উপজেলার সারুটিয়া গ্রামের মৃত তফিল উদ্দিন মৃধার ছেলে মো. ওমর আলী মৃধা।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ঈশ্বরদীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন, পাকা রাস্তার পাশে আমার জমিতে একটি বড় মেহগনি গাছ ঝড়ে পড়ে যায়। গাছটি আমি কাটতে গেলে ফারুক চেয়ারম্যান বাধা দিয়ে বলেন, সাত হাজার টাকা দিলে গাছটি দিয়ে দেব। আমি টাকা না দেয়ায় চেয়ারম্যান জোরপূর্বক গাছটি কেটে নিয়ে যাওয়ায় আমি আটঘরিয়া থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। সম্মেলনে তিনি গাছ কাটার সুষ্ঠু বিচার দাবি করেন।

সম্মেলনে মো. ওমর আলী মৃধার দেয়া বক্তব্য সঠিক নয় দাবি করে মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, গাছটি সরকারি রাস্তার ওপর ছিল। গাছটি ঝড়ে পড়ে যাওয়ায় মানুষের চলাচলের অসুবিধা সৃষ্টি হওয়ায় আটঘরিয়া ইউএনওর পরামর্শক্রমে কয়েকজন ইউপি সদস্যদের মাধ্যমে কাটা হয়। পরে গাছটি ইউএনওর হেফাজতে ইউনিয়ন ভূমি অফিস চত্বরে রাখা হয়েছে। তাছাড়া ইউপি মেম্বররা গাছটি কাটার আগে আমার নিজ খরচে ওমর আলী মৃধার ও রাস্তার জমি মাপার কথা বলা হলেও তিনি জমি মাপতে রাজি হননি।

T.A.S / জামান

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত