গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রায় ৬০ জন সাংবাদিক ডেলিগেটর হিসেবে অংশগ্রহণ করেন।
গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকার সিটি কর্পোরেশন অঞ্চল-১-এর পশ্চিমে এনএফসি রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি গাযী খলিলুর রহমান।
মিথ্যা সংবাদ পরিবেশনে দুনিয়া ও আখিরাতের পরিণতি, পবিত্র কোরআনের ভাষায় সাংবাদিকদের মর্যাদা, সাংবাদিকদের নিকট ভুক্তভোগীর প্রত্যাশা, আদর্শিক সাংবাদিকদের বৈশিষ্ট্য, সংবাদ ও শিরোনাম তৈরির নিয়ম, ঝুঁকিপূর্ণ সময়সহ সংবাদ সংগ্রহের কলাকৌশল কর্মশালায় আলোকপাত করা হয়।
অনুষ্ঠিত কর্মশালায় গণমানুষের আশা-আকাঙ্ক্ষার যথাযথ মূল্যায়ন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দেশ ও জাতির কল্যাণে এবং সকল ধর্মাবলম্বী সাংবাদিকদের নিজেদের পরকালীন জীবনের জবাবদিহিতাকে সর্বদা স্মরণে রেখে সাংবাদিকতায় পেশাদারিত্বের সহিত ভূমিকা পালনের লক্ষ্যে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার মো. সামছুল আরেফিন, গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের উপদেষ্টা কলামিস্ট ও বুদ্ধিজীবী মো. খায়রুল হাসান, তুর্কী সরকারি সংবাদ সংস্থা আনালদুর দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোপ্রধান মুহাম্মদ কামরুজ্জামান বাবলু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক, মুক্তকণ্ঠ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আইয়ুবী, শিক্ষাবিদ ও সমাজসেবক মো. আব্বাস আলী, ইসলামী স্কলার মুহাম্মদ হোসেন আলী।
শুভেচ্ছাবিনিময় করেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও ইসলামী স্কলার অধ্যাপক মোহা. জামাল উদ্দিন।
T.A.S / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা