ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১১-১০-২০২৪ বিকাল ৫:২

নারীতে ‘পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন’-এই বিশ্বাস নিয়ে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী রূপে দেবী দুর্গার বন্দনার মাধ্যমে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শুরু হয় পূজার আয়োজন। দ্বিতীয়বারের মতো এ মিশনে এবার কুমারী দেবীর আসনে ছিল ৬ বছর বয়সী শ্রেয়া তলাপাত্র। তার শাস্ত্রীয় নাম হয়েছে উমা।

পূজার আগে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা এবং অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রোচ্চারণ আর স্তুতিতে তার বন্দনা করেন পূজারিরা। আর এই পূর্জা দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।

পূজা চলাকালে উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অসিত কুমার সাহা, সহ-সভাপতি উত্তম কুণ্ডু, পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অচিন্ত কুমার ঘোষ, যুগ্ম-প্রচার সম্পাদক অলক পালসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।

রবিবার (১৩ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারকার দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

T.A.S / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী