ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মাথা বিচ্ছিন্ন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১১-১০-২০২৪ বিকাল ৫:৪৩

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা-কক্সবাজার রেলপথের সাতকানিয়া উপজেলার কেরানিহাটের উত্তরে মহাসড়কের রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল-৯ ট্রেনের নিচে শুক্রবার সকাল ৯টায় কাটা পড়েন ওই যুবক। যুবকের শরীর থেকে দুই হাত ও দুই পা আলাদা হয়ে রেললাইনের দুপাশে ছড়িয়ে-ছিটিয়ে যায়। ঘাড় থেকে মাথাও আলাদা হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি রেললাইনের পাশে চলমান কাজের শ্রমিক হবেন। ঘটনাস্থলের পাশে একটি ঢালাইয়ের কাজ চলছে। সম্ভবত ঢালাইয়ের ফাঁকে লোকটি রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল দেখছিলেন। এ সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। তার পরনে জিন্সের কালো প্যান্ট এবং কালো শার্ট, পায়ে কালো লাভার স্যান্ডেল ছিল, গায়ের রং শ্যামলা।

ঘটনার কয়েক ঘণ্টা পর খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) পাঠিয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রতন কুমার দাশ বলেন, কেরানিহাটের উত্তরে রেললাইনে কক্সবাজারগামী স্পেশাল ৯ নামের একটি ট্রেনে এক যুবকের কাটা পড়ার খবর শুনেছি।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর খান বলেন, শুক্রবার সকালে রেললাইনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) পাঠানো হয়েছে।

T.A.S / জামান

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা