ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট ২০ বিজিবি'র অভিযানে ভারতীয় ১ নাগরিক আটক


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১২:২১

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা নামক এলাকায় অভিযান চালিয়ে  অবৈধভাবে অনুপ্রবেশকারী মোঃ মন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ।

২০ বিজির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, রাত সাড়ে চারটার দিকে গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী এবং নায়েক আব্দুর রহিম এর নেতৃত্বে   একটি বিশেষ টহল  দল উচনা নামক স্থানে অভিজান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে। ভবিষ্যতেও অবৈধ সীমান্ত পারাপার রোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আটকের পর মিন্টু মন্ডল এর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ হতে ভারতে মানব পাচারের সাথে জড়িত এবং এ সংক্রান্ত অপরাধ কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশী নাগরিকত্বের ভূয়া কাগজ পত্র তৈরি করে বলে জামান তিনি।

T.A.S / T.A.S

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ