ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হাইমচরে জেলা প্রশাসক, সেনাবাহিনী ও পুলিশ সুপার এর মন্দির পরিদর্শন কালে


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১২:৫৪

চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল অধিনায়ক মোয়াজ্জম হোসেন পিএসসি, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব পিপিএমবার।

শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা আপনাদের এই মেসেজটি দিতে এসেছি, আমরা আপনাদের পাশে আছি। আমরা আজ সারারাত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করতে যাবো। আমরা যে যেই ধর্মেরই হয় না কেনো, আমরা সবাই এক। এটা আমাদের একটা জাতীয় উৎসব। এটা আপনাদের ধর্মীয় উৎসব হলেও এটা আমাদের উৎসবে পরিণত হয়েছে। আরো দুই দিন সময় আছে সেই দুই দিনে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। যাতে কোন ধরনের পূজা মণ্ডপে এক সেকেন্ডের জন্য ও ও নিরাপদ থাকবে না। যারা স্বেচ্ছাসেবক টিম আছেন যারা আনসার সদস্য আছেন এবং যে সকল পুলিশ সদস্য আছেন এখানে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনাদের কে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছিনা। আপনারা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই দায়িত্বটা পালন করছেন। নিশ্চয়ই আপনারা এর প্রতিদান পাবেন। আপনারা যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা সদা সর্বদা সজাগ থাকবেন। অপরিচিত যারা এখানে আসবে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে কথা বলে কোন ধরনের সমস্যা পেলে আমাদেরকে জানাবেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের বিবেকলাল মজুমদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি লক্ষণ সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল আলম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, ওসি তদন্ত অলি উল্লাহসহ প্রশাসনিক কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ