হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত
চাঁদপুরের হাইমচর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মৎস্যজীবীদের সাথে সচেতনতামূলক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বর্তমান সময় পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলেদের ধরবো না, যারা এই জেলেদের আশ্রয় প্রশ্রয় দেয়, সে সকল গডফাদারদেরকে বাসা থেকে তুলে নিয়ে আসবো।
এই ২২ দিন কোনো জেলে নদীতে যাবেনা। এইটার যে ব্যত্যয় করবে অন্য বারের মত এবার তার থেকে বেশি অ্যাকশনে যাব। এবছর চাঁদপুরের একটাও বরফ কল ও চলবে না। আমরা প্রতিটি পয়েন্টে কোস্টগার্ড পুলিশ নৌ পুলিশ, ম্যাজিস্ট্রেট কিছুদূর অন্তর অন্তর অভয়আশ্রমের ৭০ কিলোমিটার আমাদের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসব।
আমরা চাই আপনারা জেলেরা ভাল থাকুন, তাই আমরা এই অভয়শ্রমের সময়টুকুতে আপনাদের জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করবো। আপনাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন ওখানে যাবেন এবং চিকিৎসা নিবেন।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলার তেলির মোড় বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সচেতনতামূলক পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল অধিনায়ক মোয়াজ্জম হোসেন পিএসসি, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব পিপিএমবার।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ. বি. এম. আশরাফুল হক, আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্দার আব্দুল জালিল মাস্টার, জেলের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সুরুজ সৈয়াল।
অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, কোস্টগার্ড লামচরী স্টেশন কমান্ডার মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্যজীবীগন।
অনুষ্ঠানের পূর্বে কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা আহসান হাবিব।
T.A.S / T.A.S
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড