জয়পুরহাটে টাস্কফোর্স কমিটির অভিযানঃ ৭ ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সাত ব্যবসায়ীকে সাত হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
শনিবার সকালে শহরের নতুনহাট বাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সবুর আলী'র নেতৃত্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজজাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সবুর আলী বলেন, নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ক্রমান্বয়ে মাছ, মাংস ও বিভিন্ন ফলের দোকানেও চালানো হবে এ অভিযান। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে ও জানান তিনি ।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব’র) জেলা সভাপতি আব্দুস সালাম, শিক্ষার্থী প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, মোবাশ্বের উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার