ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে বৌভাতের অনুষ্ঠানে রোস্ট আনতে দেরি, সংঘর্ষে আহত কমপক্ষে ১০


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ৪:৩৮

মাদারীপুর জেলার শিবচরে বৌভাতের অনুষ্ঠানে রোস্ট আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার(১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামে খলিল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই এলাকার খলিল বেপারীর বিয়ের বৌভাত অনুষ্ঠানে দুপুরে খাবার খেতে আসেন স্থানীয় অতিথিরা। খাবার পরিবেশনকারী ইব্রাহিম মোড়লের নিকট রোস্ট চাইলে তা আনতে দেরি হয়। এসময় ফারুক মোড়ল নামের এক ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়। পরে গ্রামের অতিথিদের সাথে বিয়ে বাড়ির লোকজনের সংঘর্ষ বেঁধে যায়। এসময় খোকন, ইসমাইল, বিল্লাল, নুরুন্নবী, হেমায়েত ঢালীসহ আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ইব্রাহিম বেপারী নামের এক যুবক বলেন,'দাওয়াত খেতে আসা এক লোক রোস্ট আনতে বলেন। পরে রোস্ট আনতে দেরি হলে সে নিজেই রোস্ট আনতে যান। তাকে একটু দেরি করতে বললে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষ লেগে যায়।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন জানান,'খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত